গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৮৬ জন। সাথে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৯৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৫ হাজার ৫৯৮ জন।
ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ২২ হাজার ৩১৭। এছাড়া ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর এখন লাতিন আমেরিকায় করোনার প্রকোপ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা।

