চিলিতে আবারো বিমান ভেঙে পড়েছে। সম্প্রতি চিলির একটি বাড়িতে বিমান ভেঙে পড়ে এতে করে ছয়জন প্রাণ হারিয়েছে। চিলির সিভিল অ্যাভিয়েশন এমনটাই জানিয়েছেন।
পুয়ের্তো মন্টের মেয়র জানিয়েছেন, ‘বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। পাইলট সহ পাঁচ যাত্রী ছিলেন ওই বিমানে। তারা সকলেই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।’
বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছে। ভেঙে গিয়েছে পা। তবে অবস্থা আশঙ্কাজনক নয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। বিমানটি ভেঙে পড়ার সময় বাড়িতে কেউ ছিল কিনা তাও জানা যায়নি।

