করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার (৭ মার্চ) সকালে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, তবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। সেইসাথে এই ভাইরাস মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে।

