ক্রিপ্টো খাতের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে–এমন আশঙ্কাতেই চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হচ্ছে না ক্রিপ্টো ডটকম।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগ স্পন্সর চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হিসেবে পাঁচ বছরে ৪২ কোটি ৮০ লাখ পাউন্ডের তহবিল সরবরাহের সমঝোতা হয়েছিল উয়েফা ও ক্রিপ্টো ডটকমের। কিন্তু ক্রিপ্টো খাতের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে–এমন শঙ্কাতেই শেষ মুহুর্তে ভেঙ্গে গেছে সে চুক্তি।
বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো নতুন নীতিমালার কারণে ক্রিপ্টো ডটকমের লেনদেন ও ব্যবসা পরিচালনায় ধাক্কা লাগতে পারে– এ শঙ্কা থেকেই ভেস্তে গেছে চ্যাম্পিয়নস লিগ আর ক্রিপ্টো ডটকমের চুক্তি।
এর আগে ইউক্রেইন যুদ্ধের জেরে চ্যম্পিয়নস লিগের স্পন্সর হিসেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব কোম্পানি ‘গ্যাজপ্রম’-এর সঙ্গে চুক্তিও বাতিল হয়েছে।
গেল কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করেছে একাধিক ক্রিপ্টো মুদ্রা প্ল্যাটফর্ম। এর আগে ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্ল্যাটফর্ম ‘হোয়েলফিন’-এর সঙ্গে চুক্তি করেছে চেলসি এবং আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে ম্যানচেষ্টার সিটির ট্রেইনিং কিট পার্টনার হিসেবে চুক্তি করেছে ‘ওকেএক্স’। এমনকি গত বছরে বিটকয়েনে পারিশ্রমিক নিয়ে ইতহাস গড়েছেন স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড বারাল।

