বিভিন্ন অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসিকে প্রত্যাহার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিভিন্ন অনিয়ম ও অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ এবং অনেকেই ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন পুলিশ সুপার। তিন সদস্য তদন্ত কমিটির প্রধান হলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।

জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার বিকালে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম মালিককে ওসির দায়িত্ব বুঝে দেয়া হয়।