বাজেটে বিশেষ বরাদ্দ, রৌমারী পর্যন্ত রেল ও গ্যাস লাইন সম্প্রসারণ, সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ, চিলমারী নদীবন্দর চালু, প্রতি বছর ২ লক্ষ শ্রমিককে রাষ্ট্রীয় খরচে প্রবাসে প্রেরণ, ক্ষুদ্র ও গৃহভিত্তিক শিল্পায়নে ৫ লক্ষ কৃষক পরিবারকে কারিগরী জ্ঞান, উপকরণ ও পুঁজি এবং সরাসরি বিক্রির ব্যবস্থা করা, চরাঞ্চলে প্রাকৃতিক বন গড়ে তোলার দাবিতে রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৮জুন) কুড়িগ্রামের সকল উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়েও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদরের কলেজ মোড়ে জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম ও সেক্রেটারী প্রদীপ রায়ের নেতৃত্বে ও ঘোগাদহ ইউনিয়নে কেন্দ্রীয় নেতা মামুন উর রশিদ ও জেলা কমিটির নেতা খোরশেদ আলমের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি এটম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ ও উপজেলা সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে রাজারহাট উপজেলার সদরে ও বিদ্যানন্দ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রৌমারীতে জেলার সাংগঠনিক সম্পাদক শাহ মোমেন ও বীর মুক্তিযোদ্ধা আলমের নেতৃত্বে শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া শিপন মাহমুদের নেতৃত্বে রাজীবপুর উপজেলা সদরে প্রথম বারের মত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতা কৈলাশ রবিদাসের নেতৃত্বে আজ নাগেশ্বরীতে ও গতকাল মামুনুর রশিদের নেতৃত্বে গতকালন রায়গঞ্জ ইউনিয়নে, চিলমারীতে সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুত এর নেতৃত্বে উপজেলা সদর, মাহমুদুল হাসান বাবু ও ভারত চন্দ্রের নেতৃত্বে রমনা ইউনিয়নে, মেহেদী হাসানের নেতৃত্বে চর শাখাহাতিতে এবং উলিপুরে শাহিনুল ইসলামের নেতৃত্বে পাঁচপীর স্টেশন ও দুর্গাপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইংল্যান্ড,,যুক্তরাষ্ট্র, জার্মানিসহ কয়েকটি দেশে বাড়ির সামনে প্রতীকি মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বুদ্ধিজীবী, গৃহীনী, ছাত্র-ছাত্রীরা বাড়িতে প্লাকার্ড হাতে নিয়ে সংহতি জানান।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

