বিশ্বকাপ বাছাইপর্ব: শঙ্কা কাটেনি আর্জেন্টিনার




আর্জেন্টিনার বিশ্বকাপ শঙ্কা এখনো কাটেনি। এদিন টেবিলের তলানীতে থাকা দল ভেনিজুয়েলার সাথে ড্র করে হোর্হে সম্পাওলির শিষ্যরা। এদিকে ব্রাজিলকে রুখে দিয়েছে কলম্বিয়া। এবং টানা দুই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি হেরেছে বলিভিয়ার কাছে।
ঘরের মাঠে এদিনও নিস্প্রান আর্জেন্টিনার আক্ৰমণভাগ। ৫০ মিনিটে মুরিলো গোল করে এগিয়ে দেয় ভেনিজুয়েলাকে। এর ঠিক ৪ মিনিট পরই ফেলসচারের আত্মঘাতী গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। এরপর বেশ কয়েকবার আক্ৰমণ চালিয়েও ব্যর্থ হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এদিকে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও। ৪৫ মিনিটে উইলিয়ান গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেও ৫৬ রাদামাল ফ্যালকাওয়ের গোলে ড্র করে মাঠ ছাড়ে কলম্বিয়া। অন্যদিকে পেনাল্টি থেকে হুয়ান কার্লোস আঁচের একমাত্র গোলে চিলিকে হারায় বলিভিয়া। উরুগুয়ে ২-১ গোলে জয় পায় প্যারাগুয়ের বিপক্ষে।
ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে গোল উৎসব করেছে স্পেন। লিছেনস্টানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলটি। স্পেনের পক্ষে মোরাতা ও এসপাস দুইটি এবং সিলভা, রামোস ও ইস্কো একটি করে গোল করে। বাকি একটি আত্মঘাতী গোল। এছাড়াও ইতালি ১-০ গোলে ইসরাইল, আইল্যান্ড ২-০ গোলে ইউক্রেন, তুরস্ক ১-০ গোলে ক্রোয়েশিয়াকে হারায়।
অপরদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে ওয়েলস, সার্বিয়া, ফিনল্যান্ড, পেরুর মত দলগুলো।
একনজরে সংক্ষিপ্ত স্কোর :
আর্জেন্টিনা ১-১ ভেনিজুয়েলা
ব্রাজিল ১-১ কলম্বিয়া
বলিভিয়া ১-০ চিলি
উরুগুয়ে ২-১ প্যারাগুয়ে
স্পেন ৮-০ লিছেনস্টান
ইতালি ১-০ ইসরাইল
আইল্যান্ড ২-০ ইউক্রেন
তুরস্ক ১-০ ক্রোয়েশিয়া
ওয়েলস ২-০ মালডোভা
আয়ারল্যান্ড ০-১ সার্বিয়া
আলবেনিয়া ১-১ মেসিডোনিয়া
কসোভো ০-১ ফিনল্যান্ড
মালি ০-০ মরক্কো
জাম্বিয়া ১-০ আলবেনিয়া
পেরু ২-১ ইকুয়েডর