গুগল ও আইবিএমের চেয়েও শক্তিশালী কোয়ান্টম কম্পিউটার ১০ হাজার বছরের হিসাব মিলিয়ে দেবে ১ মিনিটেই। এমন এক ফিচার সম্পন্ন কম্পিউটার বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক কোম্পানি হানিওয়েল।
হানিওয়েল ঘোষণা দিয়েছে, ‘গুগল-আইবিএমকে ছাড়িয়ে তাদের কম্পিউটার হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিসাবরক্ষণ যন্ত্র।’
তবে এর আগে গত বছর অক্টোবরে গুগল নিজেদের কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে বলে জানায়। গুগলের দাবি, তাদের কম্পিউটার ১০ হাজার বছরের হিসাব দুই মিনিটেরও কম সময়ে করতে পারে।
হানিওয়েল বলছে, আমাদের কম্পিউটার হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। কোয়ান্টাম ভলিউম কমপক্ষে ৬৪ হবে, যা অন্য কোম্পানির দ্বিগুণ।
হানিওয়েল কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ শুরু করে কয়েক দশক আগে। এতদিন সেভাবে কিছু জানায়নি তারা।

