কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার বোর্ড মিটিংয়ের পর বিবৃতিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদে নাম প্রকাশ করে বিসিবি। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে গত বছরের মতো এবারও ঠাঁই হয়নি সৌম্য সরকারের।
বিসিবির এ চুক্তি থেকে বাদ পড়েছেন সাতজন, আর এতে নতুন করে ঢুকেছেন পাঁচজন। নতুন এ চুক্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন এ ১৬ ক্রিকেটার। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট উভয়ের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ৭, শুধু টেস্টের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা চার।
বাকি পাঁচজন কেবলই সীমিত ওভারের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ।
সব সংস্করণের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ যারা :
১. তামিম ইকবাল খান
২. লিটন কুমার দাস
৩. নাজমুল হোসেন শান্ত
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিঠুন
৬. তাইজুল ইসলাম
৭. মেহেদী হাসান মিরাজ
শুধু টেস্টের জন্য চুক্তিবদ্ধ যারা :
১. মুমিনুল হক সৌরভ
২. নাইম হাসান
৩. আবু জায়েদ চৌধুরী রাহি
৪. এবাদত হোসেন চৌধুরী
ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য চুক্তিবদ্ধ যারা :
১. মাহমুদউল্লাহ রিয়াদ
২. মোহাম্মদ সাইফউদ্দিন
৩. মোস্তাফিজুর রহমান
৪. আফিফ হোসেন ধ্রুব
৫. মোহাম্মদ নাইম শেখ
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা (২০১৯ সালের চুক্তিতে ছিলেন) :
১. মাশরাফি বিন মর্তুজা
২. সাকিব আল হাসান
৩. ইমরুল কায়েস
৪. আবু হায়দার রনি
৫. সৈয়দ খালেদ আহমেদ
৬. রুবেল হোসেন
৭. সাদমান ইসলাম অনিক
নতুন করে ২০২০ সালের চুক্তিতে ঢুকেছেন যারা :
১. নাজমুল হোসেন শান্ত
২. মোহাম্মদ মিঠুন
৩. এবাদত হোসেন চৌধুরী
৪. আফিফ হোসেন ধ্রুব
৫. মোহাম্মদ নাইম শেখ

