করোনাভাইরাস থামিয়ে দিয়েছে সবকিছু। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী এ ভাইরাসের কারণে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে, স্থগিত হয়ে গিয়েছে অনেকের বিয়ে।
এমন অবস্থায় পড়েছেন ভারতের সোনু কুমার চৌহানের (২৪)। কিন্তু মন তো মানে না! বিয়ে করবেনই তিনি। তাই সাইকেলে চেপে হবু স্ত্রীর বাড়ির দিকে রওনা দেন।
৮৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন এই সাইকেলে চড়ে। এরপরও পূরণ হয়নি বিয়ের সাধ। কারণ, পুলিশ ধরে কোয়ারেন্টিনে পাঠিয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
শুধু সোনু নয়, তার সঙ্গে তার তিন বন্ধুকেও কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ তাদের এক প্রতিবেদনে বলেছে, ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের এক তরুণীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সোনুর। কিন্তু লকডাউনে আটকে পড়ে বিয়ে ভেঙে পিছিয়ে যায়।
পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, লকডাউন উঠে গেলেই বিয়ে সম্পন্ন হবে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে রওনা দিয়ে নানা প্রতিকূলতার মধ্যে প্রায় সপ্তাহখানেক সাইকেল চালিয়ে ৮৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দেন।
কিন্তু গন্তব্যস্থল থেকে প্রায় ১৫০ কিলোমিটার আগে বাধ সাধল পুলিশ। সনু ও তার তিন বন্ধুকে আটক করে কোয়ারেন্টিন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়।
জানা যায়, ১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এরপর সুস্থ হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

