‘বৃদ্ধ’ বলে অপমান করো, আমি কিন্তু তোমাকে বেটে-মোটা বলি না’




আজ রবিবার ভিয়েতনামে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে অংশ নেওয়ার পর এক টুইট বার্তায় ট্রাম্প একথা বলেন।
টুইটে ট্রাম্প বলেন, “কেন আমাকে ‘বৃদ্ধ’বলে অপমান করেছেন কিম জং উন, যেখানে আমি তাকে কখনোই ‘খাটো ও মোটা’ বলিনি? আমি তার বন্ধু হতে অনেক চেষ্টা করছি, হয়তো কোনো একদিন তা হবেও,”
পরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি ও কিম যদি বন্ধু হয়ে ওঠেন তাহলে ‘তা হবে খুব, খুব সুন্দর’। খুব অদ্ভুত ঘটনা হলেও এমনটি হতেও তো পারে,” বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ধারাবাহিক টুইটে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য পিয়ংইংয়ের ওপর চীন ‘নিষেধাজ্ঞার মাত্রা বাড়াবে’ বলেও মন্তব্য করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ংকে ‘পারমাণবিক শক্তিধর’দেশ হিসেবে দেখতে চায় না বলেও দাবি করেন তিনি।
গত সপ্তাহে ট্রাম্পের বেইজিং সফরের সময় শি কোরীয় উপদ্বীপকে ‘পারমাণবিক অস্ত্রমুক্তকরণে’ কাজ করবেন জানান; কিন্তু ১৯৫০ -৫৩ পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের সঙ্গে এক হয়ে লড়া বেইজিং উত্তর কোরিয়ার বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাবে এমন কোনো ইঙ্গিত দেননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কিম জং উনের সঙ্গে ট্রাম্পের পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণের লক্ষে কাজ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে; ট্রাম্প যে কোনো মূল্যে তা প্রতিহতের প্রতিশ্রুতি দিয়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের মানসিকভাবে অবসন্ন ভীমরতিতে পাওয়া বুড়ো’ বলে সম্বোধন করে তাকে আগুনে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছিলেন কিম। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হলে আড়াই কোটি জনসংখ্যা অধ্যুষিত উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হবে, জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কিমের এ হুমকি এসেছিল।
এর আগে একই মাসে ষষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যার ফলে তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। সাধারণ পরিষদে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো’র ভাষণের পরও টুইট করেছিলেন ট্রাম্প।
তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে। পিয়ংইয়ং বলছে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৈরি অবস্থান ঠেকানোর প্রয়োজনেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।
আরও পড়ুন; যুক্তরাষ্ট্রে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা  
ট্রাম্পের সহযোগীকে দেড় কোটি ডলার ‘দিতে চেয়েছিল তুরস্ক  
কুকুরের কানে ট্রাম্প   
এশিয়া সফরের শুরুতে জাপানে ট্রাম্প