বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি তা হতে দেয় নি।
থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। অ্যালান বর্ডার ফিল্ডে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু বল গড়ানোর আগেই সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই প্রস্তুতি ম্যাচ ভেসে গেলেও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটির।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে।
গত আসরে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার ভাগ্য বদলের মিশনে মাঠে নামবে সালমা খাতুনের দল ।

