বেগম জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি ২৭ মার্চ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়ে ২৭ মার্চ ধার্য করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একে এম জহিরুল হকের সম্বনয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন।

দুপুর দুইটায় এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদার জামিন চেয়ে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়। বুধবার খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

উল্লেখ্য, অসুস্থতা ও বয়স বিবেচনায় মানবিক কারণে খালেদা জিয়ার জামিনে মুক্তির আর্জি জানিয়ে তাতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার উন্নত চিকিৎসা হচ্ছে না। জামিন পেলে তিনি চিকিৎসা জন্য বিদেশে যেতে চান।

দুর্নীতির দুই মামলায় মোট ১৭ বছরের দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। দল ও পরিবারের সদস্যরা তাকে অন্য হাসপাতালে নিতে চাইলেও তাতে অনুমতি মেলেনি।