বেড়েছে স্বর্ণের দাম



চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টিতে চাঙা হয়ে উঠেছে স্বর্ণের বাজার। গত বুধবার পণ্যটির দাম বেড়েছে।
সাধারণত ভূ-রাজনৈতিক জটিলতা স্বর্ণের মতো পণ্যের বাজারকে চাঙা করে। এর আগে গত বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্য উত্তেজনা বাড়ায় স্বর্ণের দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়। এবার চীন-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ পণ্যটির বাজারকে উদ্দীপ্ত করে তুলেছে।
জুনে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ২ দশমিক ৯০ ডলার বেড়ে ১ হাজার ৩৪০ দশমিক ২০ ডলারে লেনদেন হয়।
এদিকে অন্য ধাতুর মধ্যে মে মাসে সরবরাহের চুক্তিতে রুপার দাম কমেছে দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১৩ দশমিক ৮ সেন্ট কমে ১৬ দশমিক ২৫৪ ডলারে লেনদেন হয়।
মে মাসে সরবরাহের চুক্তিতে তামার দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এদিন পণ্যটি টনপ্রতি ৩ দশমিক শূন্য ১০৫ ডলারে লেনদেন হয়। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ।