ব্যাটিং করতে না পারলে মরে যাবেন মুশফিক!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে খেলা। কবে খেলা শুরু হবে বলতে পারছেন না কেউ। এমন অবস্থায় নিজ নিজ বাড়িতে অলস সময় পার করছেন ক্রিকেটাররা।

এমতাবস্থায় ঘরে বসে জিম, ফিটনেস ট্রেনিং করলেও ব্যাটিং করতে পারছেন না মুশফিকুর রহিম। তামিমের ধারণা, আভাবে চলতে থাকলে মরে যেতে পারেন মুশফিক।

ঘরবন্দি সময় উপভোগ্য করে তুলতে দারুণ এক উপায় বেছে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে লাইভ সেশনে আড্ডায় মাতছেন, গল্প করছেন অজানা সব বিষয়ে।

এর আগের দিন মুশফিকের সাথে আড্ডায় মেতেছিলেন। এবার মাহমুদউল্লাহ্‌কে নিয়ে আসর জমান তামিম।

কথাপ্রসঙ্গে একসময় তামিম বলেন,  ‘রিয়াদ ভাই, কি মনে হচ্ছে, আর কতদিন চলবে এরকম (করোনা ভাইরাসের কারণে লকডাউন)?’

অলস সময় কাটাতে কাটাতে অতিষ্ট হয়ে পড়া মাহমুদউল্লাহ বলেন, ‘আল্লাহই জানে, পাগল হয়ে যাচ্ছি। তোর কি অবস্থা? তুই আগে বল তোর কি অবস্থা।’

নিজের সময় খুব একটা খারাপ না কাটলেও মুশফিককে নিয়ে চিন্তিত তামিম বলেন, ‘আমার সামহাউ টাইমটা খুব সুন্দর কাটছে। বাচ্চা-টাচ্চা আছে তো, কোন না কোনভাবে টাইম কেটে যাচ্ছে। কিন্তু, আমি চিন্তা করি মুশফিকের কথা। ব্যাটিং ট্যাটিং না করলে তো মরে-টরে যাবে আর কদিন বাদে।’

মাহমুদউল্লাহ তখন হাসতে হাসতে বলেন, ‘ট্রু, ট্রু, এটা ট্রু। হ্যা, ও তো ব্যাটিং ছাড়া থাকতে পারবে না, এটা ট্রু।’

আগের দিন তামিমের সাথে আড্ডা চলাকালে ব্যাট করতে না পেরে হতাশার কথা জানিয়েছিলেন মুশফিক।

মুশফিক বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, এখন কিছুটা বিরক্তই লাগছে, খারাপ লাগছে। কারণ ব্যাট করা মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।’