ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙেই জানাজায় লক্ষাধিক মানুষের ঢল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার করোনা পরিস্থিতির মধ্যেই লকডাউন ভেঙেই ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে এই জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে এখন করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ল।

সকাল থেকে পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে রাজধানীসহ বিভিন্ন জেলা এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে বেড়তলা মাদ্রাসায় আসতে থাকে লোকজন। পরে সকাল ১০টার দিকে জানাজা শুরু হয়। মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ।

বিষয়টি জানতে মাদ্রাসা কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, ‘বর্তমান করোনা ভাইরাসের কারণে দুই জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ।

সেখানে হাজারও বা লাখো লোক সমাগম হওয়াটা জনস্বার্থের পরিপন্থী। ঘটনাটি বিব্রতকর ও বেদনাদায়ক। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে এমন পরিস্থিতি সামলে রাখা কোনভাবেই সম্ভব ছিল না।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু সাংবাদিকদের কাছে লাখো মানুষ সমাগমের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন আসে।

আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক সমাগম হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।’ তবে তিনি দাবি করেন, বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‘যেখানে করোনা ঝুঁকির কারণে এক সঙ্গে মসজিদে নামাজ আদায় না করার পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে কীভাবে এতো লোক সমাগম হলো বোধগম্য নয়। এই লোক সমাগমের কারণে করোনা ঝুঁকির আশঙ্কা তো থেকেই যায়।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ‘সকাল থেকে বেড়তলা মাদ্রাসার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। আমাদের পক্ষ থেকে ওনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যে।

এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু আমরা শেষ চেষ্টা করেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারিনি।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা জোবায়ের আহমেদ আনসারী।

লাখো মানুষ সমবেত হওয়ার কথা স্বীকার খেলাফতে মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখ-লাখ মানুষ সমবেত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

শনিবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘মরহুমের জানাজা তার প্রতিষ্ঠিত জামিআ রাহমানিয়া বেড়তলা মাদ্রাসার পাশে ঈদগাহ মাঠে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের দ্বিতীয় ছেলে হাফেজ আসাদুল্লাহ আনসারী।

তিনি বলেন, জানাজায় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার আলেম উলামা ও তার ভক্তবৃন্দ উপস্থিত হন।