ব্ল্যাক হোল দেখতে কেমন?



সম্প্রতি বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ছবি প্রকাশ করেছে এই প্রথমবারের মত। মহাকাশের এই বহু প্রতীক্ষিত জায়গাটির ছবি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যা দূরের একটি গ্যালাক্সিতে অবস্থিত ছিল। আয়তনে চার হাজার কোটি কিলোমিটার যা পৃথিবীর থেকে ত্রিশ লক্ষ গুণ বড়।

পৃথিবী থেকে এর দূরত্ব ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার। বিজ্ঞানীরা এর ছবি তুলেছে আটটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের মাধ্যমে। সম্প্রতি অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার নামে এক জার্নালে এই ছবি প্রকাশ করা হয়েছে।

মহাকাশের এক বিস্ময় কৃষ্ণগহ্বর যা থেকে কোন কিছু এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারেনা। যেখানে খুব অল্প জায়গায় অনেক বেশি ভর ঘনীভূত হয়ে আছে, যে এর কাছ থেকে কোন কিছুই রক্ষা পায়না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলো।

গবেষণার কাজে নিয়োজিত নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, ‘এম৮৭ নামের গ্যালাক্সিতে এই কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে। এর আয়তন আমাদের পুরো সৌরজগতের চেয়ে বড়। এর ভর সূর্যের চেয়ে ৬৫০ গুণ বেশি। এটি সবচেয়ে ভারী কৃষ্ণগহ্বর। এটা একটা দানব।’

কৃষ্ণগহ্বরের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, একটি উজ্জ্বল আগুনের বলয়। একে অন্ধকার এক গর্ত ঘিরে রেখেছে। এই গর্তে প্রচুর গ্যাস পতিত হওয়ায় উজ্জ্বল হয়ে উঠেছে। এই অন্ধকার গর্তই এর কেন্দ্র।

সবচেয়ে বড় ও ভারী কৃষ্ণগহ্বরকে বিজ্ঞানীরা দানব বলে আখ্যায়িত করেছে।