গত কয়েকমাসে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে চলমান পেঁয়াজের ঊর্ধ্বদামে নাভিশ্বাস সাধারণ মানুষ। সম্প্রতি ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ‘ইমপোর্ট পারমিট’ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। আগামী দুই-এক দিনের মধ্যে ব্যবসায়ীদের এই পারমিট দেওয়া হবে। রবিবার (১ মার্চ) হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন প্যাথোলজিস্ট মাহমুদুল হাসান মুসা এ তথ্য জানান।
এছাড়াও, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক গণ বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত। এরপরই পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে অনলাইনে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন আমদানিকারকরা। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ২৫ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন।
অফিস সূত্রে জানা যায়, আইপি পারমিট সরাসরি ঢাকা থেকে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন। তবে এখনও হিলি স্থলবন্দরের অনুকূলে কোনও আমদানিকারককে আইপি দেওয়া হয়নি। আগামী দুই-একদিনের মধ্যে আইপি দেওয়া হবে।

