ভারতীয় টিকটক স্টারদের কার আয় কত?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সোমবার থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিষিদ্ধের তালিকায় রয়েছে দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটিক। এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা যায়।

এই অ্যাপটি বন্ধ করে দেয়ার কারণে ভারতের বেশ কয়েকজন টিকটক স্টারের মাথায় হাত দেয়ার উপক্রম। কেননা, চলুন জেনে নেওয়া যাক টিকটিক দিয়ে কতো আয় করতেন ভারতীয় স্টাররা।

জান্নাত জুবেইর

জান্নাত এক জন অভিনেত্রী। ২০১৯-এ ভারতে টিকটকে তার চেয়ে বেশি ফলোয়ার কারও ছিল না। তার টিকটকে ফলোয়ার সংখ্যা ১ কোটির বেশি। এখান থেকে নানা ভিডিও পোস্ট করে জান্নাতের মাসিক আয় ২ লাখের কাছাকাছি।

মঞ্জুল খট্টর

টিকটকে নিজের ট্যালেন্ট দেখিয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন মঞ্জুল খট্টর। ভারতসহ বাংলাদেশ, পাকিস্তানেও জনপ্রিয় তিনি। প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে তার। শুধু ভিডিও পোস্ট করেই মাসে প্রায় ৫ লাখ টাকা আয় করেন মঞ্জুল।

গিমা আশি

টিকটক ব্যবহার করেন কিন্তু গিমা আশির মুখখানা চেনেন না এমন কেউ নেই। গিমা এক জন মডেল। দিল্লির এই মডেলের টিকটকে ১ কোটির ওপর ফলোয়ার রয়েছে। আর টিকটকে ভিডিও পোস্ট করে মাসে ৬ লাখ টাকা আয় করেন গিমা। ইনস্টাগ্রামেও কয়েক লাখর ফলোয়ার রয়েছে তার।

অবনীত কউর

অবনীত একজন টেলি অভিনেত্রী। ভারতের টিভি চ্যানেলে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন।  টিকটকে তার ৫০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। সেখান থেকে অবনীত মাসে ১৬ লাখ টাকা আয় করেন।

অবেজ দরবার

টিকটক স্টারদের মধ্যে অন্যতম নাম অবেজ দরবার। টিকটকে নিজের কমেডি ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় তিনি। তিনি একজন কোরিয়োগ্রাফারও। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ২ কোটি। এই আপ থেকে অবেজের আয় মাসে ১৪ লাখ টাকা।