ভারতে এবার 'গরু মন্ত্রণালয়'




বেশ কিছুদিন ধরেই ভারতের ‘গোরক্ষা’ কর্মসূচী বিশ্বব্যাপী আলোচিত হওয়ার পাশাপাশি সমানভাবে সমালোচিতও হচ্ছে। এরই ধারাবাহিকতায় গরুদের জন্য ভারতে নতুন একটি মন্ত্রণালয় করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদির সরকার।
গত সোমবার ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ বিষয়ে অমিত শাহ বলেন, ‘গরু মন্ত্রণালয় করার জন্য অনেক সুপারিশ এসেছে। এ বিষয়ে আলোচনা চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ‘গোরক্ষা’ আন্দোলনের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন। শোনা যাচ্ছে, যোগী আদিত্যনাথই প্রথম ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ধরনের একটি মন্ত্রণালয় করার কথা বলেছিলেন।