ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
শনিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য ৩৯ জন বিদেশি রয়েছেন।
এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিন্তু হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এমন মানুষের সংখ্যা ২২।
অন্যদিকে শনিবার সকালেই কলকাতায় তৃতীয় করোনা রোগীর খোঁজ মিলেছে। দেশটিতে ইতিমধ্যেই করোনায় মারা গিয়েছেন চারজন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ৫২জন করোনায় আক্রান্ত। দ্বিতীয় স্থানে কেরালা। ৪০ জন বর্তমানে করোনায় সংক্রমিত।
রাজধানী দিল্লিতে ২৬জন করোনায় আক্রান্ত। সেইসাথে উত্তরপ্রদেশে ২৪জন করোনাভাইরাসে ভুগছেন। সবমিলিয়ে মোট ২২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

