ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
A man wearing a face mask talks on a mobile phone outside a hospital on March 05, 2020 in Mumbai, India. An isolation ward has been set up at Kasturba Hospital for coronavirus (COVID-19) patients. (Photo by Himanshu Bhatt/NurPhoto via Getty Images)


প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জনে। সেইসাথে মৃত্যু হয়েছে ৭৭৫ জন।
এছাড়াও এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৬২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানা গেছে।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত দেশটিতে ১৬৮৪ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। তবে এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যান্য দেশের থেকে ভারতের অবস্থা অনেকটাই ভালো।

ভারতে এখন পর্যন্ত সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৬,৪২৭। শুধু মুম্বাইয়েই সংক্রমিত ৪২০৫ জন, যাদের মধ্যে অন্তত ২০০ জন ধারাভির বাসিন্দা।

ঘিঞ্জি এই বস্তিতে সব মিলিয়ে প্রায় দশ লক্ষ লোকের বাস। সেখানে এক বার সংক্রমণ শুরু হলে তা রোখা কার্যত অসম্ভব বলে গোড়া থেকেই আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞেরা।

দিল্লির একটি সরকারি হাসপাতালের ১১ জন ডাক্তার-সহ ৩১ কর্মী করোনা-আক্রান্ত হয়েছেন। কেরালার কোঝিকোড়ে করোনায় মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুকন্যার।
এবার লকডাউনের একমাস পর শর্তসাপেক্ষে শনিবার থেকে খুলছে ভারতের বিভিন্ন দোকান। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।