ভারতে করোনায় আক্রান্ত প্রায় দেড় লাখ, ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬,৯৭৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৩৮ হাজার পেরিয়েছে। ইতোমধ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় ঢুকে পড়েছে ভারত।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিকেল বুলেটিন সোমবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০২১।

এছাড়াও সুস্থ হয়ে উঠেছেন ৭৭,৭২০ জন। চিন থেকে শুরু হওয়া এই ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশ হল আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও ভারত।

এ ব্যাপারে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের সাতটি রাজ্যের ১১টি পুরসভা এলাকার জন্য আগামী দু’মাস খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকায় রয়েছে কলকাতাও। এই এলাকাগুলিকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই সতর্কবার্তার কারণ, দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এই পরিস্থিতিতে সাতটি রাজ্যের প্রশাসন, নাগরিক-সহ সকলকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷ রাজ্যগুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ রাজস্থান এবং পশ্চিমবঙ্গ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের ৭০ শতাংশই এই রাজ্যগুলির অন্তর্গত ১১টি পুরসভা অঞ্চলের।

এই তালিকায় পড়ছে কলকাতা পুরসভা এলাকাও। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদানের পরামর্শ, করোনা সংক্রমণের ক্ষেত্রে এই পুরসভার অধিবাসীদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।