ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ফণী


paperslife

ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।

৪ ক্যাটেগরি ঘূর্ণিঝড় ফণী’র বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ২১০ কিলোমিটার। উপকূলের ১১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত এর প্রভাব থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘ফণী’।

আবহাওয়াবিদরা বলছেন, গত ১০ বছরের মধ্যে শক্তিশালী ঝড় এই ‘ফণী’। ওড়িশা থেকে ‘ফণী’ স্থলভাগের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে।

ধারণা করা হচ্ছে, ১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। এই ঝড়ে প্রায় ১০ হাজার গ্রাম ও ৫০টি শহর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।