ভিডিও কলে দেয়া হলো মৃত্যুদণ্ডের রায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বেশ আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে সিঙ্গাপুরে। এ অবস্থায় সিঙ্গাপুরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা হচ্ছে। জুম ভিডিও কলের মাধ্যমে মাদকসংক্রান্ত মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সিঙ্গাপুরের ইতিহাসে এটাই সর্বপ্রথম রায়, যেখানে ভার্চুয়াল আদালতের মাধ্যমে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদক কারবারে জড়িত থাকায় পুনিথান গানাসান (৩৭) নামের ওই যুবককে এ দণ্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এই মামলার বিচারকার্যের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার জন্য মামলার কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিচালনা করা হয়েছে।’ এদিনে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন গানাসানের আইনজীবী পিটার ফার্নান্দো।

এদিকে মহামারীর সময় ভার্চুয়ালি এমন রায়ের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দেশটিতে ২০১৮ সালে ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এই ১৮ জনের মধ্যে ১১ জন মাদকসংক্রান্ত মামলার আসামি ছিলেন। সংস্থাটি বলছে, এ রায়টি স্মরণ করিয়ে দিয়েছে যে মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ড চাপিয়ে দিয়ে সিঙ্গাপুর আন্তর্জাতিক আইন ও মানদণ্ডকে অবজ্ঞা করে চলেছে।

উল্লেখ্য, চলমান লকডাউনের কারণে সিঙ্গাপুরে আদালতের শুনানি অন্তত ১ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে যে মামলাগুলো অপরিহার্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো ভার্চুয়াল আলাদতের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হচ্ছে।