ভিদালের গোলে বেঁচে রইলো বার্সেলোনার আশা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এক ম্যাচ বেশি খেলে রিয়ালের বিপক্ষে এক পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা। লকডাউনের পর মাঠে ফিরে তিনটি ম্যাচ ড্র করেই মূলত শিরোপা স্বপ্ন ম্লান করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা ৮ ম্যাচ জিতে চলে গেছে শিরোপার অনেক কাছে। তাই বার্সেলোনার যেমন কোনো ম্যাচ হারা যাবে না, তেমনই রিয়ালের পরাজয় প্রত্যাশা করতে হবে।

শনিবার রাতে রিয়াল ভায়োদলিদের মাঠে খেলতে গিয়ে কোনোমতে ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। কষ্টার্জিত জয়ে শিরোপা সমীকরণ এখনও বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা।

শিরোপার কঠিন সমীকরণ মাথায় নিয়ে ভায়োদলিদের মাঠে খেলতে নেমে নিজেদের চিরচেনা ফুটবলের ধারেকাছেও যেতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ১৫ মিনিটে লিওনেল মেসির এসিস্টে গোল আর্তুরো ভিদাল। এটিই হয়ে থাকে ম্যাচের ফল নির্ধারক গোল।

চলতি লিগে ভিদালের এটি অষ্টম গোল। অন্যদিকে লিওনেল মেসির এসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ২০। একই মৌসুমে ২০ গোল ও ২০ এসিস্টের অনন্য অর্জনে পৌঁছেছেন তিনি। এর আগে ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অরি করেছিলেন একই কীর্তি।

ম্যাচের বাকি সময়ে যেন এই এক গোলের লিড বাঁচানোর দিকেই মনোযোগী ছিল বার্সেলোন। যার সুযোগে বেশ কিছু জোরাল আক্রমণ করেন ভায়োদলিদ। যা প্রতিহত হয় বার্সেলোনার রক্ষণভাগে। দলকে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দিতে ভূমিকা রাখেন জার্মান গোলরক্ষক টের স্টেগান।

এ জয়ে৩৬ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়ালের ঝুলিতে রয়েছে ৮০ পয়েন্ট। অর্থাৎ বাকি থাকা তিন ম্যাচে রিয়াল যদি ৫ পয়েন্ট পায়, তাহলে কোন সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে জিদানের শিষ্যরা।

অন্যদিকে লিগের দুই ম্যাচ বাকি থাকা বার্সার শিরোপা সমীকরণ এখন নিজেদের দুই ম্যাচ জেতার পর, রিয়ালের ৫ পয়েন্ট হারানো।