সম্প্রতি সিঙ্গাপুরে নতুন একটি আইন পাস হয়েছে। ভুয়া খবর প্রতিরোধ করতেই আইন করা হয়েছে নতুন আইন। বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং অধিকার গ্রুপের ক্রমাগত প্রতিরোধের মধ্য দিয়ে এ আইন পাস হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হলে সাবধান বাণী দিতে পারবে সরকারি কর্তৃপক্ষ। এছাড়া অবস্থা আরও চূড়ান্ত হলে তাদের নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এ আইন শুধু ভুল বক্তব্যকে চিহ্নিত করবে, মতামতকে নয়। ভুল বক্তব্য চিহ্নিত হওয়ার পরে প্রাথমিকভাবে জেল বা জরিমানার বদলে বক্তব্য ঠিক করে দেয়ার আদেশ দেয়া হবে।’
যদিও উচ্চ আদালতে সরকারের এ আইনের বিরোধিতা করার সুযোগ থাকবে। কিন্তু সমালোচকরা মনে করেন, খুব কম মানুষেরই সরকারি কর্তৃপক্ষের বিরোধিতা করার সামর্থ্য আছে।
নতুন এ আইনের ফলে মানুষ বিভ্রান্তির হাত থেকে রেহাই পাবে এমনটাই ধারণা করা হচ্ছে। কারও মতামতকে নয় বরং ভুল বক্তব্য কে শুদ্ধ করে দেয়ার প্রচেষ্টা থাকবে নতুন এ আইনে।

