লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে সম্প্রতি আরও ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
লিবিয়ার নৌবাহিনী থেকে জানা গেছে ইউরোপগামী তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুইটি পৃথক অভিযানে দেশটির নৌবাহিনী ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করে।
জার্মানির দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে খবর দেয় সাগরে তিনটি নৌকা অকোজে হয়ে পরে আছে। সেদিনই লিবিয়ার কোষ্টগার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে বলা হয়, নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে বেড়াচ্ছেন।
প্রথম নৌকায় ১৪ জন বাংলাদেশীসহ ৮৭ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু রয়েছেন।
আর একদিকে লিবিয়ার কোষ্টগার্ড ভূমধ্যসাগরে ভাসমান আরো দুইটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়।
বলা হয় ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জলিতিন শহরের উপকূলে দুইটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, অভিবাসীদের বেশিরভাগই আরব ও অফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

