‘ভোট দিতে না পারাটা ইসির নয় ভোটারদের ব্যর্থতা’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সংসদ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোট দিতে না পারাটা ভোটারদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম। সোমবার (২ মার্চ) সকালে ভোটার দিবসের র‌্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এ মন্তব্য করেন তিনি।

কবিতা খানম বলেন, নিজেদের অধিকারকে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকার প্রতিষ্ঠা করে দেবে না। শুধু এটুকু বললেই হবে না যে আমি ভোট দিতে গিয়ে দিতে পারিনি- এটা আপনার (ভোটার) ব্যর্থতা। ভোটার হবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের অধিকার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করবেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের প্রতিপাদ্য- ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব। ভোটার হওয়াটাই সবচেয়ে বড় কথা নয়। আর সব ভোটার তো দেশ গড়ায় অংশ নেন না। যারা দেশ গড়ায় অংশ নিতে পারেন, এ রকম যোগ্য লোককে ভোটাররা ভোট দেবেন– এটাই আশা করা যায়।

ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ভোটার হয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন। দেশটা গড়ে তোলার জন্য অংশগ্রহণ করুন।

ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয় বলে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা তাদের কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা ইসির দায়িত্ব। কেন্দ্রে ভোটার আনা কিংবা ভোটার না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, যারা এখনও ভোটার হয়নি, ভবিষ্যতে ভোটার হবে, যারা এ বছর নতুন ভোটার হয়েছেন এবং যারা ইতোমধ্যে ভোটার আছেন– সবার প্রতি আমাদের আবেদন রইল, ভোটার হয়ে ভোট দেবেন, দেশ গড়ায় অংশ নেবেন।

ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটার নিশ্চয়তা এবং তাদের নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ করতে ভোটার দিবসের আয়োজন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভোটার দিবসের উদ্বোধনী র‌্যালির সমাপনি ঘোষণা করেন।