যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানকে মোকাবিলার জন্য মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক টাইমসে খবর বলা হয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ইরান নিয়ে নতুন পরিকল্পনা তুলে ধরেন। সেখানে ইরানে হামলার কলাকৌশল নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় থেকেই এমন সিদ্ধান্ত আসে।
নিউইয়র্ক টাইমস বলছে, হামলার পরিকল্পনা এবং কতজন সেনা মোতায়েন করা হবে ট্রাম্প নিজেও এমন ঘোষণা দিতে পারেন অথবা তার পক্ষে অন্য কেউ পরিকল্পনা গণমাধ্যমকে জানাবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, সিআইএ পরিচালক গিনা হাসপেল, জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড।

