শ্রীলঙ্কায় হামলা; মৃতের সংখ্যার গণনায় ভুল, কমলো ১শ'


paperslife

গত রোববার ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালে শ্রীলঙ্কায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ১শ’র বেশি কমিয়েছে দেশটি।
এর আগে জানানো হয়েছিল রোববারের হামলায় নিহতের সংখ্যা ৩৫৯। আগে জানানো সংখ্যা থেকে ১০০ কমিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২৫৩ জন।
এর আগে জানানো হয়েছিল রোববারের হামলায় নিহতের সংখ্যা ৩৫৯। আগে জানানো সংখ্যা থেকে ১০০ কমিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২৫৩ জন।
অবশ্য এই ভুলের জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গণনা পদ্ধতিকে দুষছে।
এ বিষয়ে শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী রুয়ান বিজেবর্ধনে বলেছেন, মর্গ থেকে নিহতের ভুল সংখ্যা জানানো হয়েছিল।
অন্যদিকে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পরে এত বেশি বিচ্ছিন্ন শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ এসেছিল যে, সেই সময় নিহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সব মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়। এরপর জানা যায় যে, একই মৃতদেহ একাধিকবার গণনা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে একযোগে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নিহতদের অধিকাংশ শ্রীলঙ্কার নাগরিক হলেও, বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।