ভাবছি তোমাকে নিয়ে
বিশাল এক কবিতা লিখবো
যার সবি বিষাদের অন্তরালে বিদ্যমান
তুমি কি জানো এই অন্তরালে কি আছে
তুমি
আমার তো আধার প্রিয়
যে আধারে তুমি আমি এক হয়েছিলাম
সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণের মত
সেই আধার কি এখনো
তোমার মনে, শরীরে দাগ কাটে
যদিও শরীর তো এখন
সুপ্ত নেই আমার ছোঁয়ায়
সেখানে আগুনের লাভা
ছড়ায় এক কালো বিড়াল
হঠাৎ করেই উদয় হয়
অথচ সেই কালো বিড়ালটা
কখনোই তোমার মনের
সুপ্ত লাভাকে ছুতে পারেনি
জানো তারপরও
কালো বিড়াল কেমন করে জানি
ছুঁয়ে দিল তোমায়
আর আমি তলিয়ে গেলাম
আধারের অন্তরালে।
সে কি তোমার সেই ভিসুভিয়াস কে
নাড়া দিতে পেরেছিল যা আমায়
তোমার থেকে আধারে ডুবে দিল
আচ্ছা কালো বিড়াল টা কি
তোমায় নতুন আলোতে নিয়েছিল
যে তুমি আমার আধারের
অমলিন শুভ্রতা থেকে
ফিরে গেলে
তুমি কি বলতে পারো
কালো বিড়ালের আলো
আর আমার আধার
না আমাদের তুমি আমি মিলে এক হয়ে যাওয়া সেই অন্ধকার অধিক প্রিয়
বলো না
প্রিয়দর্শিনী?
পেপার’স লাইফ/কবিতা/মশিউর রহমান বাধন

