মশিউর রহমান বাধনের কবিতা “প্রিয়দর্শিনী”
১০ জুন ২০২০ - ১২:০৩:১১ অপরাহ্ন
ছোট্ট একটি সংখ্যা হয়ে যাওয়া
এই আমির আজ জানতে ইচ্ছে করে?
তোমার ওই চোখ ফোলা অভিমান এখনো কি হয়
নাকি অনেকের খবরাখবরের ভিড়ে
এই আমিতে জড়িয়ে থাকা অভিমান অবেলায় হারিয়ে গেছে!
এখনো কি রাতের আঁধার আমার কথা বলে?
নাকি বিংশ শতাব্দীর আবেগহীন ঐ কার্টুনে আকা
অনেকের হাসির তাচ্ছিল্যে আড়ালে রয়ে যায়।
এখনো কি ঘরবন্দি
অস্থিরতায় আমায় ডাকো নাকি
একবিংশ শতাব্দীর মোটরযানের
যান্ত্রিকতায় পায়ে হাটা পিষ্টে গেছে।
আচ্ছা তোমার ওই উষ্ণতা কি এখনো
আমার স্পর্শ খোজে নাকি
অধিকার পরিবর্তনের রেসে
আমি পরাজিত সৈনিক।
সত্যি করে বলতো
কেমন আছি আমি
না হয়তো ভুল হয়ে গেল
কেমন আছো তুমি
প্রিয়দর্শিনী?
পেপার’স লাইফ/কবিতা/মশিউর রহমান বাধন