আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে আনন্দ টিভি তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে যথাযথ মর্যাদায় কেক কাটা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে আনন্দ টিভির মহেশপুর প্রতিনিধি জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান, কৃষি কর্মকর্তা হাসান আলী।
আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি জালাল উদ্দীন, খাইরুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য জামশেদ আলম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, আশিকুর রহমান আশিক সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন।

