মহেশপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিকালে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মৎস্যজীবি দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেক কেটে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আবুল বাসার এর সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহাজামান মোহন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদল আহবায়ক শামীম নুর খান, নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীন মহিসহ উপজেলা ও পৌর বিএনপির একাধিক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।