বর্তমানে মাইগ্রেন অতি পরিচিত একটি রোগ ৷ মাথা-ব্যথা বললে সবার আগে মাইগ্রেন ও সাইনোসাইটিসের নাম মনে পড়ে সবার ৷ তবে মাইগ্রেন কিন্তু শুধু মাথা ব্যাথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে মাইগ্রেন আক্রান্ত ব্যক্তির হৃদরোগের সম্ভাবনা বাড়ায়।
এ বিষয়ে ডেনমার্কের আরাফাস ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক এবং গবেষণার অন্যতম লেখক ড ক্যাসপার অ্যাডেলবার্গ বলেন, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই মাইগ্রেন হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়। তাছাড়া মাইগ্রেন খুবই সাধারণ একটি রোগ। এর কারণে ঘরে ঘরে হৃদরোগের বিস্তার ঘটতে পারে।
এ গবেষণায় গবেষকগণ ৩৫ বছর বা তার থেকে সামান্য বয়স্ক ৫২ হাজার মাইগ্রেন আক্রান্ত রোগী এবং ৫ লাখের বেশী মাইগ্রেন আক্রান্ত নন এমন ব্যক্তির তথ্য অনুসন্ধান করেছেন। মাইগ্রেন আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী।
গবেষকগণ দেখেন মাইগ্রেন আক্রান্ত রোগীদের মধ্যে সাধারণ মানুষের তুলনায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৯ শতাংশ বেশি। এছাড়া মাইগ্রেন আক্রান্ত ১০০০ ব্যক্তির মধ্যে অন্তত ২৫ জন মাসে দুইবার হৃদরোগে আক্রান্ত হন।
গবেষকগণ বলেন, পূর্বেই মাইগ্রেনের সাথে স্ট্রোকের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। নতুন এই গবেষণার মধ্য দিয়ে মাইগ্রেনের আরেকটি ঝুঁকি প্রকাশ্যে এসেছে।
