তিন মাস মাকে দেখতে পায়নি সে। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মাঝে ডোমেস্টিক বিমান পরিষেবা চালু হতেই একাই মায়ের কাছে ফিরল ছোট্ট বিহান।
জানা গেছে, লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিল পাঁচ বছরের বিহান। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে ভারতে চালু হয় ডোমেস্টিক বিমান পরিষেবা।
মায়ের সঙ্গে দেখা করতে এদিন ছোট্ট বিহান একাই স্পেশাল ক্যাটাগরির টিকিট কেটে দিল্লি থেকে বেঙ্গালুরেু পৌঁছায়। তাকে বহন করা বিমানটি সকাল ৯টার মধ্যেই বেঙ্গালুরেুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
তিন মাস পর মাকে কাছে পেয়ে খুশি বিহান। সংবাদ সংস্থা এএনআইকে তার মা বলেন, ‘আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একাই প্লেনে চেপে চলে এসেছে, ও তিন মাস পর বেঙ্গালুরুতে ফিরে এল।’

