ঘরে-বাইরে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকায়। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। নিজেদের ঝালিয়ে নিতে ইতোমধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা।
দেশের মাটিতে চলছে জাতীয় লীগ। ঘরের ছেলেগুলো নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে জাতীয় দলের দরজাটা উন্মুক্ত করার লক্ষ্যে। দীর্ঘ তিন বছর পর আবারো সাদা পোশাকে ঘরোয়া লিগে মাশরাফি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আশরাফুল, করেছেন সেঞ্চুরি। স্বভাবসুলভ তুষার ইমরান ও নাঈম ইসলামের ব্যাটে শতক। বাকিরাও চেষ্টা করছে নিজেদের প্রমান করার।
১৯-এর যুবারা প্রহর গুনছে আফগানিস্তানের যুবাদের মোকাবেলা করার। সিলেট স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর, ৪ অক্টোবর, ৬ অক্টোবর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
আগামী মাসে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ডের ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দল নির্বাচনে পাখির চোখ নির্বাচকদের। বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন জানান, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য যাদের উপযুক্ত মনে করা হবে তারাই সুযোগ পাবে ‘এ’ দলে। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দল করা হবে।
মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাতে স্বভাবতই খুশি বিসিবি। বিসিবির পরিচালনা সহ সভাপতি মাহবুব আনাম বলেন, ‘এটাই তো আমাদের সকলের চাওয়া। বাংলাদেশের খেলা তার গতিতে চলবে। জাতীয় দল তার অবস্থানে খেলবে। ঠিক একই ভাবে আমাদের অন্যান্য টুর্নামেন্টগুলো চলমান থাকবে। যাতে করে প্রচুর প্লেয়ার আরো খেলার সুযোগ পায়, তাদেরকে দক্ষ করে তুলতে পারে জাতীয় দলের জন্য। সকলেরই চাওয়া জাতীয় দলের ওই ১৪ সদস্যের মধ্যে থাকা। আমরা চসি রি কম্পিটিশন ভালো থাকুক। আমরা আরো প্লেয়ার এভাবে তৈরি করতে পারি, তাহলে আর পিছনের দিকে তাকাতে হবে না।’
নভেম্বরে শুরু হচ্ছে বিপিএল। এতে করে খেলোয়াড়দের বিশ্রামের সময় মিলছে না। মাঠের খেলা মাঠেই থাকবে। আর মাঠে খেলা থাকলে খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের তৈরি করে নিতে পারবে।