চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, সেন্সর বোর্ডের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রানা হামিদ আর নেই। (ইন্নালিল্লাহিওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রানা হামিদ এক সময় বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো- ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।
জানা গেছে, বেশ কিছুদিন থেকে পাকস্থলিতে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন রানা হামিদ। আজ নেত্রকোনায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

