করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কেন শিমুরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বার্তাসংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন এই কৌতুক অভিনেতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি।
তিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদৌলতে তাকে এই নামে চেনে সবাই।
বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

