মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াগামী বিমানের জরুরি অবতরণের রহস্য (ভিডিও)



মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াগামী বিমানের জরুরি অবতরণের ভিডিও দেখে খোলাসা হলো কারণ।

উন্মাদ এক যাত্রীর বিরুদ্ধে ধস্তাধস্তি বিমানকর্মীর আঙুল কামড়ে দিয়েছেন বলে অভিযোগ। তার হাত থেকে নিস্তার পেতেই বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগে অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে, দাবি কর্তৃপক্ষের।

ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভিডিওতে দেখা যায়, কী ভাবে মাঝ আকাশে বিমানকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই যাত্রী। জানা গিয়েছে, জাকার্তাগামী বিমানটিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন পাইলট। পরে বিমানটি গন্তব্যে পৌঁছায়।

আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ দিন সোমবার!

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাওয়ার কথা ছিল তুরস্কের বোয়িং ৭৭৭ বিমানটির। কিন্তু ওই বিমানের এক যাত্রী মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তিনি নিজেও পেশায় পাইলট।

জানা গেছে, বিমানকর্মীরা ওই নেশাগ্রস্ত যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মাঝ আকাশে তাদের সঙ্গেও বচসায় জড়ান অভিযুক্ত।

সেই সময় তিনি এক বিমানকর্মীর হাতের আঙুলে কামড়ে দেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মালয়েশিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।