মাসুম হোসেন ভূঁইয়ার কবিতা ‘ছোট্ট জীবন’




নশ্বর এই পৃথিবীতে কেউ কেউ করে যেন, আজীবন বেঁচে থাকার আশা!
কেন যে করো তুমি আকাশছোঁয়া প্রত্যাশা!
নিজেকে প্রশ্ন করে, নিজ যোগ্যতা জানো
গুরুজনদের সব কথাই কী তুমি মনেপ্রাণে মানো?
আকাশ কুসুম কল্পনা কোরো না
জীবনে লক্ষ্যচ্যুত হয়ো না।
যেকোনো লোভের সীমা ছাড়িও না
তাহলে, নিজের অজান্তেই বিপথে যাবে, টেরও পাবে না।
কখনোই মনে কোরো না, এ মিছে প্ররোচনা
আর তা-ই যদি মনে হয়, স্বাধীন তুমি-
যা খুশি করো না, কেউ করবে না মানা
জীবনের খাদের কিনারে পড়ে গেলে, ওঠার কৌশল খুঁজে পাবে না!
জীবন-জগতের সার্বিক বিষয়ে জানতে হলে
পড়ো পড়ো আর পড়ো
বলো তো, এতে কে করবে তোমায় মানা?
মাসুম হোসেন ভূঁইয়া
জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, সময় সংবাদ
ইমেইল: masumlabib@gmail.com
আরও পড়ুন;
“ভুলভ্রান্তি এবং মানুষ”  
“বাহ্যিক সৌন্দর্যই কী মুখ্য?”