একুশ শতকের ডিজিটাল যুগে
কী পুরুষ, কী নারী, প্রকৃত বন্ধু পাওয়া বা হওয়া অত্যন্ত কঠিন
আগের জমানার সঙ্গে বন্ধুত্বের সংজ্ঞার পার্থক্য তাই আসমান আর জমিন।
নারী-পুরুষে কখনোই একান্তভাবে বন্ধুত্বে রূপ পায় না
সহজ কিন্তু কঠিন সত্য কথাটা অনেকেই স্বীকার করেন না
দুজনেই সুস্থ স্বভাবিক হলে, আর সেরকম কাছাকাছি এলে কী
জাগে না কোনো কামনা-বাসনা?
শঠতা না করে, প্রকৃত সত্যটা কেন স্বীকার করবে না?
বিবেকবান ও সুস্থ মানুষ হিসেবে
আমরা আমাদের সেই কামনা-বাসনাকে নিয়ন্ত্রণ করি
এর মাধ্যমে হয়তো পারিপার্শ্বিকভাবে পরিবেশকেও সুন্দর করি
তার মানে তো এই নয় যে, সত্যকে স্বীকার করবো না
আমরা ধর্মের সুনিয়ন্ত্রিত ব্যবস্থাকেও অস্বীকার করতে পারি না।
লোহা আর চুম্বক কাছাকাছি হলে, আলাদা থাকতে পারে না
তাও কী মানবে না, নারী-পুরুষে কখনোই নিটোল বন্ধুত্ব হতে পারে না?
নিজের সঙ্গে আর প্রতারণা কোরো না
সত্যকে সত্য বলে স্বীকার কেন করবে না?
মাসুম হোসেন ভূঁইয়ার কবিতা ‘বন্ধুত্ব’

