মাসুম হোসেন ভূঁইয়ার কবিতা ‘কথোপকথন’



মাসুম হোসেন ভূঁইয়ার কবিতা ‘কথোপকথন’

যা ছিলো মনে, সব গেছি যে ভুলে
তুমি কেন আমায় ছুঁলে?
তোমার পরশ পাই পরচুলে
তুমি অন্তর-ভেতর-বাহির, সবখানে ছিলে?
আজ যা বললে, তা অনেক সেকেলে
আগে কখনো এ ধরনের কথা বলোনি
তুমি আমার কোনো কথাই শোনোনি
তোমায় কেন যেন আজও ভুলতে পারিনি
তুমি ছিলে, আছো, থাকবে
এখনও আশা, হয়তো কোনোদিন ভালোবাসবে
কাছে আসবে, প্রাণ জুড়াবে
যদিও তোমায় বিশ্বাস করি না
কেন করো শুধুই ছলনা
আসল সময় সত্যিটা কেন বলো না
যদিও তোমার অন্তরের অনেক সত্যই জানি না
তোমায় দোষ দিই না, আবার দিই
তুমি যে আমারই অন্তরের অন্তস্থলের সেই
আপ্রাণ চেষ্টা করি ভুলে যাবার
তবু মনে পড়ে তোমায় বারংবার
আমি একতরফা ভালোবেসেছি?
তুমি তাহলে কী করেছো, সায় দিয়ে গেছো?
আমি তো তোমায় স্পর্শ পর্যন্ত করিনি
কিন্তু তোমায় কেন ভুলতে পারিনি?
আমি চেয়েছি একান্তভাবে তোমাকেই
তুমি কেন সেই ফালতু কথা বোঝাবেই
দিনের পর দিন তাহলে আমরা কী করেছি
শুধুই কী আমি ভুল বুঝেছি
তুমিও তো স্পষ্ট করে কিছু বলোনি
এও সত্য কোনোদিন কথাও দাওনি
আজ যেসব প্রসঙ্গ তুলছো
যদি বলি, এখন তুমি মিথ্যা বলছো
জানি বলবেই, তুমি আমায় ভুল বুঝেছো ।।
মাসুম হোসেন ভূঁইয়া
জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, সময় সংবাদ
ইমেইল: masumlabib@gmail.com
আরও পড়ুন;
“ভুলভ্রান্তি এবং মানুষ”  
“বাহ্যিক সৌন্দর্যই কী মুখ্য?”