এবার করোনায় আক্রান্ত হয়ে মিয়ানমারে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি হাসপাতালে আজ মঙ্গলবার (৩১ মার্চ) ৬৯ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। খবর রয়টার্সের।
মিয়ানমার সরকারের মুখপাত্র করোনাভাইরাসে মৃত্যুর এ খবর জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মৃত ওই ব্যক্তি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। দেশে ফেরার পথে সিঙ্গাপুরেও তিনি কিছু সময় ছিলেন।
মিয়ানমারে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের প্রায় সবাই বিদেশ থেকে আসা ব্যক্তি। মিয়ানমারে আক্রান্ত মানুষের সংখ্যা কম হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার আশঙ্কা প্রকাশ করেছে, এ সংখ্যা বাড়তে পারে।
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

