মুক্তি পেল সালমান খানের 'ভারত' সিনেমার ট্রেলার!


paperslife

মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ভারত এর ট্রেলার। তবে ট্রেলার প্রকাশের পর থেকে ইতিমধ্যেই এ ছবির মুক্তির অপেক্ষা শুরু করেছেন বলিউড সিনেপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমাটিতে সাল্লু ভাইকে দেখা যাবে পাঁচটি আলাদা চরিত্রে। কখনো কখনও তরুণ কখনও বা বৃদ্ধ আবার কখনও সাধারণ যুবক হিসেবে।
জানা যায় ‘ভারত’ সিনেমাটি একটি কোরিয়ান সিনেমার রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবনের,  মধ্যে দিয়ে দেখানো হবে পুরো ভারতের ইতিহাস। তবে, এই ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী জানান, এই সিনেমার গল্পটি আমাদের কাছে বিশেষ এক অনুপ্রেরণা।