মুদ্রার উল্টো পিঠ দেখেছে ভারত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই যেন সুদে আসলে ফিরিয়ে দিল ভারতকে। এক বার নয়, দুই দুই বার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভিরাট কোহলির দল। ওয়ানডের পর টেস্টেও ধবলধোলাই হলো তারা।

দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে উইলিয়ামসনরা।এর আগে সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩২ রান। তৃতীয় দিনের লাঞ্চের পরেই সেটি তুলে ফেলেন তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয় ভারত। জবাবে সফরকারীদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন তারা। বড় স্কোর গড়তে ব্যর্থ হন কোহলিবাহিনী। মাত্র ১২৪ রানে গুঁড়িয়ে যান তারা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেন স্বাগতিকরা। ফলে ৭ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৯০ রান নিয়ে সোমবার খেলতে নামে ভারত। দিনের প্রথম ঘণ্টাতেই প্যাকেট হয়ে যান তারা। পরে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৪৬ রান তোলে নিউজিল্যান্ড। পরে এক ঘণ্টাতেই জয় নিশ্চিত করেন কিউইরা।

টম লাথাম ৫২ রান করে উমেশ যাদবের শিকার হন। অপর ওপেনার টম ব্লান্ডেল ৫৫ রান করে বুমরাহর বলির পাঁঠা হন। উইলিয়ামসন ৫ রান করে একই বোলারের বলে রাহানের হাতে ধরা দেন। টেলর ও নিকোলস উভয়ই ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে প্রথম ইনিংসে ৫ উইকেট, পাশাপাশি পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রান করা কাইল জেমিসনের হাতে। আর দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হন সাউদি।