ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি দোকানে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মারা গেছে এবং আরো চার জন আহত হয়েছে।
সোমবার ভোররাত ৪টার দিকে দোকানটির নিচতলায় আগুন লাগে, এতে ওপরতলায় ঘুমিয়ে থাকা কর্মচারীরা আটকা পড়েন, পরে আগুনের তীব্র তাপে ওপরের তলাটি ভেঙে পড়ে।
দেশটির সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালে মুম্বাইয়ের সাকি নাকা-কুর্লার খাইরানী সড়কের ভানু ফারসান দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের বিপুল সংখ্যক টি-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরে যায়। এ সময় দোকানের বেশ কয়েকজন কর্মী সেখানে আটকা পড়ে।’
তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই গোটা দোকানকে গ্রাস করে। ঘটনাস্থলেই ১২ জন মারা যায়। দমকলকর্মী ও স্থানীয় বেসরকারি সংস্থার উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।’
এছাড়া দোকানের ধ্বংসস্তুপের নিচে ছয় জনের মতো কর্মী চাপা পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আরও পড়ুন;
ভারতের দক্ষিণাঞ্চলে ট্রাক-ভ্যান সংঘর্ষ, নিহত ৯
ভারত ও শ্রীলংকায় সাইক্লোন; মৃতের সংখ্যা বেড়ে ২৬
ভারতে ভয়াবহ ঝড়, নিহত ১৬
প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে ৭০ কোটি ভারতীয়
