মুসলিম ছাত্রীকে হত্যার দায়ে তিন ভাইসহ গ্রেফতার ৯


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নে এক মুসলিম তরুণীকে (১৯) গুলি করে হত্যার ঘটনায় এবার আপন তিন ভাইসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি গত রবিবার বিকালে ওই তরুণীকে একটি গাড়ি থেকে গুলি করে হত্যা করা হয়। এবং যারা গুলি করেছে এটি ছিল তাদের ভুল নিশানা।

এ ঘটনায় সোমবার পুলিশ আপন তিন ভাই ফিরোজ (৩৯) সুহাইল (৩৬) ও নাঈম সুলেমানকে (৩৩) গ্রেফতার করে।

এছাড়া, একজন অপরাধীকে সহায়তা করার অভিযোগে বুধবার ১৯ ও ২৬ বছর বয়সী দু’জন নারীকে গ্রেফতার করা হয়েছে, এবং ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।

একই অভিযোগ ৩১ ও ৩৫ বছর বয়সী আরও দু’জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে এবং একজন অপরাধীকে সহায়তা করার অভিযোগে ২৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এই তরুণী হত্যায় ৯ জনকে গ্রেফতার করা হল।

গোয়েন্দাদের দাবি, বন্দুকধারীর লক্ষ্য ছিল কুইক শাইন কার ওয়াশ। ঠিক এই সময় ওই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গ্রেফতারকৃত ফিরোজ রি টায়ার্সের পরিচালক, যার ব্ল্যাকবার্নজুড়ে তিনটি গ্যারেজ রয়েছে।

ল্যাংকাশায়ার পুলিশ জানিয়েছে, আটককৃতদের পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। এছাড়া আমরা ওই এলাকার সিসিটিভি পরীক্ষা ছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে আরও কয়েকটি বিষয় নিয়ে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে আমরা ওই বিষয়ে কথাও বলেছি।

ব্ল্যাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে রবিবার বেলা তিনটার দিকে গুলিবিদ্ধ হয়ে আয়া হাশেম (১৯) নামে ওই তরুণী নিহত হন। লেবানিজ বংশোদ্ভূত ওই তরুণী স্থানীয় সালফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের আইনের ছাত্রী ছিলেন। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়। তিনি তখন পরিবারের সদস্যদের সঙ্গে শপিংয়ে এসেছিলেন।
পুলিশের ধারণা, ওয়েলিংটন রোডে যে গাড়ি থেকে তাকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ি। গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, গাড়ির জানালা থেকে বন্দুক বের করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ আয়াকে হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।

আয়া হাশেম চিলড্রেনস সোসাইটির একজন তরুণ ট্রাস্টি ছিলেন।