মূল্য সূচকে ঊর্ধ্বমুখি প্রবণতা



দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকে ঊর্ধ্বমুখিতা বজায় ছিল। দিনের শুরুতে মন্দা ভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে লেনদেনও বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। দিন শেষে বেড়েছে সবগুলো সূচক।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৪৮ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৪১ দশমিক ১৯ পয়েন্টে। এদিকে ২৭ দশমিক ৩ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ দশমিক ৫৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ৯৬৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৭২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৪৬ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৯১ দশমিক ৭৪ পয়েন্টে উন্নীত হয়। আর ১৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৫৯ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৯ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৯৭৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৮ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৪৭০ টাকা।